বিলাস বাবু নিজের পুরনো ঘুণ ধরা কাঠের টেবিলে বসে বসে জাবেদা খাতা খানা খুলে দেখছিলেন l বেশি এন্ট্রি নেই l এক সময়ে এতে এন্ট্রি তুলতে তুলতে দিন কাবার হয়ে যেত l এখন সে সময় আর নেই l হায় পুরাতন তোমার দিন গিয়াছে l তাঁর ও অবসরের আর দেরি নেই l বছর দুয়েক বড় জোর l তাও বয়স কমানো ছিল বলে l ছেলে ছোকরা গুলো খেপায l দাদু, কত কমানো ছিল ? No idea ? বাস রে l
সরকার বাহাদুর এবার এমন যন্ত্র এনেছেন যে হাতে করে লেখালিখির দিন শেষ l সব এখন যন্ত্রে হবে l কম্পুটার l বিলাস বাবুর মোটা ফ্রেমের মোটা কাঁচের চশমা দিয়ে চোখ দুটো বোঝা যায়না l তিনি তো যন্ত্রে কাজ করতে পারবেন না l তাই বড় সাহেব ওই পুরনো জাবেদা খাতা খানা উল্টে পাল্টে দেখতে বলেছেন l কোনও গুরুত্বপূর্ণ তথ্য চোখ এড়িয়ে না যায় l বিলাস বাবু দেখলেন, খাতার মাঝে একটা ছবি l সবুজ ধানখেতের মধ্যে দিয়ে ছুটে চলেছে এক বালক l পরনে আধময়লা কাপড় l খালি গা l পাতা ওল্টালেন l দেখলেন মাটির দাওয়া l একটি বৌ মাথায় কাপড় দিয়ে চুলোয় ফুঁ দিচ্ছে l ধোঁয়ায় চোখ দিয়ে জল পড়ছে l পাতা ওল্টালেন l রেলগাড়ি ছুটছে l ধোঁয়া উড়িয়ে l একটি কিশোর অবাক চোখে দেখছে l জানলায় একজন মাঝবয়সী লোক l হাত নাড়ছেন l তাঁর চোখে জল l পাতা ওল্টালেন l রেলগাড়ির ভেতরে বসে একটি তরুণ l চোখে খুশি l ট্রেন ছুটছে l সামনে এক গলা ঘোমটা দিয়ে একটি গাঁয়ের বধূ l পাতা ওল্টালেন l চুনকাম করা সাদা একটি দপ্তর খানা l নতুন একটি আম কাঠের টেবিল l ওপরে দিস্তে করে রাখা লাল শালুতে মোড়া হিসেবের খাতা l বিলাস বাবু উঠে পড়লেন l ছোকরা অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করল - এনি প্রবলেম ? বিলাস বাবু দুঃখী হাসিতে মুখ ভরিয়ে বললেন - এই খাতায় যা আছে তা তোমাদের যন্ত্রে ধরবে না l ছোকরা ভুরু কুঁচকে কি ভাবল l তবে ওটা আপনি আপনার জিম্মায় রাখুন l

এটাও ভাল।
ReplyDeleteএটাও ভাল।
ReplyDelete