কলকাতা
 বুক চেপে সোজা হাঁটতে চেষ্টা করছিলেন মিস্টার জালান l  কিন্তু পা দুটো খুঁজেই পাচ্ছেন না ! পাশে মানে গাড়িতে বসে ছিলেন শ্রীমতি l  তিনি গেলেন কোথায় ? সামনে ও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভাঙ্গা তোবরান কংক্রিট ও গাড়ি ঘোড়া l  কিছু কাতরানি শোনা যাচ্ছে কিন্তু উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না l  যাক গে এসব আর ভাবতে পারছেন না মিস্টার জালান l  আস্তে আস্তে স্মৃতি হারাচ্ছেন কি ? কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন এসব তো ছোট খাটো ব্যপার l  তিনি আরো বড় বড় তথ্য ভুলছিলেন l  অবশেষে নিজের নাম ঠিকানা ও ভুললেন l  বিরাট কংক্রিটের টুকরোটার তলায় বসে বসে ভাবছিলেন কি ভাবে উদ্ধার হবেন l  কিন্তু কি আশ্চর্য যে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে এলেন l  আর তখনই এক সাহেব এসে দাঁড়াল সামনে l  বলল বাবু সূতার হাটটা বসত সেই জায়গা টা খুঁজে পেলামনা l  একটু বলে দিতে পার ? এমন নিরিবিলি জায়গাটার কি হাল করেছে ! নেটিভ গুলো গেল কোথায় ? মিস্টার জালান খুব জোরে হাসতে চাইলেন l  বলতে চাইলেন তুমি কে হে বাপু ? সাহেব চোখের পাঁশনে টাকে ঠিক করে চোখ তুলে বলল আমি তোমার প্রতিবেশী বাবু l নাম জব চার্নক
প্রাসঙ্গিক

সকালের খবরের কাগজে চোখ রেখে ধুমায়িত চায়ের কাপ এ হাত বাড়াল পি সি মিত্র l  দোর বেল টা বাজতেই উঠে দাঁড়ালাম l  সাত সকালের হন্ত দন্ত সুর l  খুলে দেখি এক রাশ ভারী ভদ্র লোক l  আসতে পারি ? বললাম হ্যাঁ আসুন l  ফেলুদা চোখ না তুলেই বলল  - বম্বের ফ্লাইট আজ কুয়াশায় লেট করেনি দেখছি l  ভদ্র লোক তো অবাক l  ফেলুদা কাগজ থেকে মুখ না তুলেই বলল তোপসে কুইক l  চা বল, লিকার আর সাথে টা l ব্রেকফাস্ট হয়নি তো l  ভদ্র লোক সবে মুখ টা হাঁ করেছেন কিছু বলবেন বলে, ফেলুদা একেবারে ওর নিজের স্টাইল এ বলে উঠল - দেখুন এ রাজ্যে আপনার যে প্রজেক্ট নিয়ে আপনি পরামর্শ করতে এসেছেন সেটার প্রসপেক্ট নেই বললেই হয় l  কারণ আমরা আবার শিল্প থেকে কৃষিতে ফিরতে চলেছি l  তাই জমিতে যদি চাষ বাস করেন তো কথা চলতে পারে l  ভদ্র লোক হতাশ হলেন দৃশ্যতঃ ই l  তবু শেষবারের মত জানতে চাইলেন - আপনি আমাকে চেনেন ? ফেলুদা ঠা ঠা করে হেসে উঠল l  বলল - রতনে রতন চেনে l  আপনাকে চিনতে ফেলু মিত্তির হওয়ার দরকার পড়েনা