কলকাতা
বুক চেপে সোজা হাঁটতে চেষ্টা করছিলেন মিস্টার জালান l কিন্তু পা দুটো খুঁজেই পাচ্ছেন না ! পাশে মানে গাড়িতে বসে ছিলেন শ্রীমতি l তিনি গেলেন কোথায় ? সামনে ও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভাঙ্গা তোবরান কংক্রিট ও গাড়ি ঘোড়া l কিছু কাতরানি শোনা যাচ্ছে কিন্তু উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না l যাক গে এসব আর ভাবতে পারছেন না মিস্টার জালান l আস্তে আস্তে স্মৃতি হারাচ্ছেন কি ? কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন এসব তো ছোট খাটো ব্যপার l তিনি আরো বড় বড় তথ্য ভুলছিলেন l অবশেষে নিজের নাম ঠিকানা ও ভুললেন l বিরাট কংক্রিটের টুকরোটার তলায় বসে বসে ভাবছিলেন কি ভাবে উদ্ধার হবেন l কিন্তু কি আশ্চর্য যে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে এলেন l আর তখনই এক সাহেব এসে দাঁড়াল সামনে l বলল বাবু সূতার হাটটা বসত সেই জায়গা টা খুঁজে পেলামনা l একটু বলে দিতে পার ? এমন নিরিবিলি জায়গাটার কি হাল করেছে ! নেটিভ গুলো গেল কোথায় ? মিস্টার জালান খুব জোরে হাসতে চাইলেন l বলতে চাইলেন তুমি কে হে বাপু ? সাহেব চোখের পাঁশনে টাকে ঠিক করে চোখ তুলে বলল আমি তোমার প্রতিবেশী বাবু l নাম জব চার্নক
No comments:
Post a Comment