ভারী আয়োজন l হবু বর বরযাত্রীদের নিয়ে সাজগোজ সেরে নিচ্ছে l দলে যারা কমবয়সী বন্ধু ও ভাই, তাদের সাজের উত্সাহ তুঙ্গে l হবেনা কেন ? বোন দিদি বৌদিদের মুখে শুনেছে যে কনের বাড়ীর মারকাটারি সব নারীরত্নের কথা ! জেল্লা কম হলে চলবেনা তো l ওদিকে কন্যাপক্ষ ও কম যায়না l তাদের একটি তুরুপের তাস আছে l যথাসময়ে বেরোবে l চোখ ঝলসানো রূপ যে সেই পরীর !
বরযাত্রী চলে এসেছে l গান বাজনা শুরু l আলোর রোশনাই চারিদিকে l কনে প্রিয় সখীকে কানে কানে বলল - যা হিনাকে এইবার ছেলের বাড়ির সামনে ডেকে নিয়ে আয় l ওরাও তো দেখুক বেহেস্তের হুরী কাকে বলে !
সত্যিই চোখ ঝলসে দেওয়া l সঙ্গে শব্দও বাজনাকে স্তব্ধ করে দিয়ে l কয়েকটি মুহূর্ত মাত্র l
সব আলো নিভে গেছে l বেহেস্তের হুরী চোখ ঝলসে দিয়েই প্রায় অর্ধেক অতিথিকে সঙ্গে করে বেহেস্তে নিয়ে গেছে l বিয়ের এর থেকে পরম উপহার আর কি বা হতে পারে ?

Okhane 64 houri pabar lobhe
ReplyDelete