কালো রাত্রির অসীম সম্ভাবনা থাকে l অন্ধকার গহ্বরের মত l শক্তি জমাট বেঁধে লুকিয়ে থাকে রাতের বুকে l সেই শক্তিকে বোধে আনতে যবনিকা সরাতে হয় l তার জন্যেও শক্তি চাই l শক্তির আরাধনা সেই কালো রাত্রির বুক থেকে পর্দা সরিয়ে দেখতে চাওয়া l জ্ঞানের আলোয় আসলেই তা আর কালো নয়, অন্ধকার নয় l দীপাবলীর আলোয় অন্ধকার সরে গিয়ে দেখতে পাওয়া যাবে সেই আলোকময় রূপ l এমনটাই বিশ্বাস আমাদের l
তমসো মা জ্যোতির্গময
তমসো মা জ্যোতির্গময
No comments:
Post a Comment