দরবার ঘরে মন্ত্রী পরিবেষ্টিত হয়ে বসে আছেন দশানন । স্বর্ণ মানিক্যে মোড়া তাঁর দরবার ঘর । সিংহল রাজ্যে এখন মধ্যাহ্ন কাল । যশসূর্য মধ্যগগনে । দশানন তাঁর ক্ষুরধার মেধার সাহায্যে এই রাজ্যকে এক সমৃদ্ধ সভ্যতায় পরিণত করেছেন । তাঁর পূর্বপুরুষ তামিল রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন । এই দ্বীপরাজ্যের গরিমা এখন বিশ্বজোড়া ।
তামিল রাজ্যে এখন দুই ভাইয়ের দ্বন্দ চলছে । ফল পোহাতে হচ্ছে প্রজাদের । বালী ও সুগ্রীব সমানে দ্বন্দ করছেন নিজেদের মধ্যে । অন্যদিকে কর্ণাট । তারাও সিংহলকে সমঝে চলে ।
কিছুদিন হলো দশানন খবর পেয়েছেন তামিলদের এই দ্বন্দের সমাধানে এক আর্য্য নৃপতি এগিয়ে এসেছে । এই আর্য্যদের দেশ দখলের একটা প্রবণতা আছে । তিনি এদের মোটেই পছন্দ করেন না । কিন্তু তামিল সুগ্রীব নিজের স্বার্থে এই রাজাকে মিত্র পাতিয়েছেন ।
অথচ দশানন শুনেছেন আর্য্যরা তামিলদের বানর বলে ডাকে । কর্ণাটদের ভালুক । আর সিংহলিদের রাক্ষস । সিংহলিদের পরাক্রমকে ভয় পায় অথচ ব্যঙ্গ করতেও ছাড়েনা । আর কিইবা বলবেন দশানন ! তামিল সুগ্রীবই বা কিকরে এই রাজার সহায়তা নেয় ? তিনি তো জানেন কি ভীষণ বিজ্ঞানবুদ্ধি ধরে এই তামিল গুলো । শুধু ঝগড়া বিবাদ করেই নিজেদের দুর্বল করে ফেলেছে ।
আজ মন্ত্রীসভায় বিশেষ আলোচনা ছিল কিভাবে আর্য্যদের সাম্রাজ্যবাদী গতিকে রোধ করা যায় । কারণ সিংহলের ধনসম্পদ তাদের লোভের কারণ হয়ে দাঁড়িয়েছে । হঠাত ঝড়ের বেগে ঘরে প্রবেশ করল শুর্পনখা । এই ছোট বোনটির প্রতি রাজার অশেষ দুর্বলতা । রানী মন্দদোরী ও তাই নিয়ে রাজাকে মধুর ঠাট্টায় বিদ্ধ করেন । রাজা মুখ তুলে যথাসম্ভব গম্ভীর স্বরে জানতে চাইলেন কি ব্যাপার ? একটা জরুরি মিটিংএ এভাবে কেন ঢুকে আসা ? শুর্পনখা তার সুন্দর ভুরু তুলে নাকের পাটা ফুলিয়ে জানতে চাইল তারা ছ জন বন্ধু একটু সাগর পেরিয়ে ওপারে গিয়ে জঙ্গল সাফারি করতে চায় । রাজা স্তব্ধ । মানে ? ছটি দুগ্ধপোষ্য বালিকা ? কী প্রস্তাব !! অসম্ভব । ওই ভীষণ শ্বাপদসংকুল অরণ্যে মাত্র ছটি মেয়ে । অনুমতি মিলবেনা । শুর্পনখা মুখ লাল করে মাথা নীচু করে বলল - দাদা তুমি ভুল করছ । আমি বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্রতে ট্রেনিং নিয়েছি । বন্দুক চালানোর প্রশিক্ষণ তুমিই দিয়েছ । আর , ইয়ে , মানে তুমি নিজেই স্বীকার করেছ যে ও ব্যাপারটায় আমি নাকি তোমাকেও ছাড়িয়ে গিয়েছি । আমার বন্ধুরাও সব ট্রেইনড । সো ? যাচ্ছি তো ? রাজা ইতিমধ্যেই রাঙা মুখে মাথা নত করেছেন । যাও , সাবধানে । বোন ঘর ছেড়ে যাওয়ার পর তলব করলেন সেনাপতিকে । সে ভদ্রলোক আবার শুর্পনখার গুণমুগ্ধ । সে তো এই অ্যাসাইনমেন্ট পেয়ে মহা খুশী । রাজা রাজকার্যে মন দিলেন ।
গহীন বনে একটা বাঘের পেছনে ক্যমেরা বাগিয়ে দৌড়তে দৌড়তে শুর্পনখা দলছুট হয়ে পড়ল । এত ঘন বন যে পথ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে । একটা ঝাঁকড়া গাছের তলায় বসে সে মাথা ঠান্ডা করে ভাবতে বসল । কিংকর্তব্যম অতঃপরম । এমন সময়ে গাছের পেছন থেকে সাদা রঙের এক অদ্ভুত দর্শন মানুষ বেরিয়ে এলো । শুর্প একটু ভয় পেলেও নাগরিক সভ্যতায় শিক্ষিত বলে জিজ্ঞেস করল আপনি কে ? কিন্তু ওই শ্বেত দৈত্য মনে হয় তার ভাষা বুঝলনা । আর অসভ্যও বটে । সে এগিয়ে এসেই হামলে পড়ল শুর্পর ওপর । কিন্তু শুর্পনখা আধুনিক অস্ত্রেশাস্ত্রে সুপণ্ডিত । এই শ্বেত দৈত্যকে পরাস্ত করতে বেশি সময় লাগল না ।
ভরা দরবারে ক্রুদ্ধ দশানন বসে । এত বড় স্পর্ধা যে তাঁর ভগ্নীর বলাতকারের চেষ্টা ? এতো সেই অসভ্য আর্য্য রাজার ভাইটা । সেরকমই তো বলল সেনাপতি । সে নাকি নিজেদের এলাকায় বলে বেড়িয়েছে শুর্পনখার নাক কেটেছে । মানে তার সম্মানহানি করেছে । এখনো দশাননের ক্ষমতা তারা জানতে পারেনি ।
মন্দদোরীর শত বাধা সত্ত্বেও রাজা ওই অসভ্য আর্য্য রাজার স্ত্রীকে বন্দী করে এনেছেন । দাসী করে প্রাসাদসংলগ্ন বাগানে বন্দী করে রেখেছেন ।
মর্মে মর্মে বুঝুক তারা , পরিবারের মেয়েদের শ্লীলতাহানির আশঙ্কা থাকলে কেমন বোধ হয় ।

No comments:
Post a Comment