তত্বকথা
চাটুজ্জেদের রোয়াক আজ সকাল থেকেই সরগরম
l হাবুল
সেন খাস ঢাকাই ভাষায় আসন্ন ছুটি নিয়ে মতামত দিচ্ছিল l ভোটের
জন্যে একটা ছুটি ছুটি ভাব তো আকাশে বাতাসে ভাসছে l সে বলছিল - এই
যে এক খান আস্ত ছুটি, কুন কাম নাই , সুদ্দু সারাদিন ধইরা ল্যদ খামু আর সুখাদ্য খামু, এইডাই
হইল গিয়া আসল গণতন্ত্র l টেনিদা মুখখানা একেবারে জলদগম্ভীর করে বলল - হাবলা তোর সারাদিন
কেবল খাই খাই l একটু এগিয়ে ভাবতে শেখ l ভাবনায় একটু পরিবর্তন আন l টেনিদার
এই দার্শনিক ব্যাপার দেখে আমার তো পিলে চমকে উঠল l ক্যাবলা একটু নিরাপদ দূরত্বে গিয়ে বলল - আজ মনে হচ্ছে শুধু রোল এ
হবেনা l ট্যাঁক খসবে ভাল মত l টেনিদা সঙ্গে সঙ্গে react করল l ক্যাবলা খবরদার l আর একটা বাজে
কথা বলেছিস তো l আমি বললুম তোর কান কানপুরে পাঠিয়ে দেব l টেনিদা একটা
সিনিক্ হাসি হেসে বলল - একটু পরিবর্তন আন l এক কথা বার বার
বললে public খাবেনা l হাবুল সেন বলল পোলাপানের কথা ছাড়ান দ্যও l তুমি বরং
পরিবর্তনের কথাডা কি কইতাছিলে কও l কিন্তু ভবি ভোল বার পাত্র টেনি মুকুজ্জে নয় l বিরক্ত মুখে বলল
গণতন্ত্র সাম্যবাদ এসব শুনতে খুব ভাল কিন্তু খালি পেটে কোনটাই হয়না l তখন থেকে শুধু
কুরুবকের মত বক বক করে চলেছিস l আমি দেরি না করে বললুম চল ক্যাবলা একটা চিকেন রোল আনি l টেনিদা add করল - ওটা ডবল
আন্ডা ডবল চিকেন হবে l বেদুইনের টা আনিস l পেট ভরলে টেনিদা বলল বল গণতন্ত্র কি l ক্যাবলা বলল এ ত সোজা l মানুষের জন্যে
মানুষের দ্বারা মানুষের
সরকার l টেনিদা চোখ কপালে তুলে বলল এই বুদ্ধি নিয়ে first হস l ফুহ l ওটা হল অমানুষের
দ্বারা অমানুষের জন্যে অমানুষের সরকার l তোদের ডেফিনেশনটা
পুরনো l ওটার পরিবর্তন হয়েছে l আমরা উঠে
দাঁড়িয়ে পড়তেই টেনিদা বলল আ মোল চল্লি কোথায় ? সাম্যবাদ টা
শুনে যা l বললুম বলে ফেল l টেনিদা বলল তবে শোন, সাম্যবাদ হল সবাই কে সমান চোখে দেখা l তাই বন্ধু শত্রু
সব সমান l শত্রুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও l আখেরে লাভ হবে l গণতান্ত্রিক
সাম্যবাদী সরকার l বুঝলি ? নাকি এখনো পরিবর্তন এলোনা ?
No comments:
Post a Comment