#টেনিদার
সঙ্গে
কাঁচকলা
দিয়ে সিংগী মাছের ঝোল আর ভাত খেয়ে যখন রকে এসে বসলাম তখনও বুঝিনি যে টেনিদার হাতে আজ মোক্ষম হয়রান হব l হাবুল আর ক্যাবলা ও ছিল কিন্তু চিরকালের মত টেনিদা আমাকেই টার্গেট করল l
রকে
বসে প্রথমেই খ্যাঁক খ্যাঁক করে বলল - যা যা সরে বস l
গা
থেকে একেবারে কোতেস্কী টাইপ গন্ধ বের হচ্ছে l আমি রেগে বললাম কেন ? আর কোতেস্কী বস্তু টাই বা কি ? টেনিদা বলল অত জানতে গেলে arselan এর বিরিয়ানি নিয়ে আয় চটপট l পেটের মধ্যে পানিপথের second war চলছে পুরো l জানি এ থেকে পালান যাবেনা l বিরিয়ানিটা তিন মিনিটে সাবাড় করে বলল - তোর বুদ্ধি টা একেবারে কুরুবক মার্কা l মধুরেন সমাপয়েত শুনিসনি মনে হচ্ছে l বললাম এবার বল গন্ধ টা কিসের l টেনিদা বলল ওহ কোতেস্কী হল এমন একটা গন্ধ যেটা থেকে টের পাওয়া যায় যে মানুষটা আসলে কোথাকার l যেমন ধর তোর গন্ধ বলছে যে তুই এমন জায়গায় থাকিস যেখানে অন্য কেউ যদি খুন ও হয় তুই ঝোল ভাত খেয়ে দিবানিদ্রা দিবিই l ইংরিজিতে একে বলে bystander effect l কিন্তু বাংলাতে এ হল কোতেস্কী l বললাম আমাকে এ কথা বলার কারণ ?টেনিদা তার বিখ্যাত আকর্ণবিস্তৃত হাসিটা হেসে বলল - কাল তো ফের ভোট দিতে যাবি l ওই কোতেস্কী ।
This comment has been removed by the author.
ReplyDelete