সৃষ্টি ও স্রষ্টা

বৈঠক খানা ঘরে কোচে সামনাসামনি বসে আছে অজিত আর জটাযু l  আজ ফেলুদা একটা জটিল কেস নিয়ে ব্যোমকেশের শরণাপন্ন l  সিঙ্গুরে ঠিক কি কারণে রতন বাবুর কারখানা বন্ধ হল তার কিনারা করতে রতন বাবু ফেলুদা কে নিয়োগ করেছেন৷ তিনি ব্যোমকেশ সম্পর্কে বেশী কিছূ জানেননা l এই নিয়ে অজিত আর জটাযুর কথা চলছিল l  জটাযু বললেন - তপেশ বাবু ওনাকে বলে দাও তো তোমার big brother ঠিক কি ভাবে এমন আন্তর্জাতিক খ্যাতি পেলেন l  আমি লালমোহন বাবুকে বোঝাতে চাইলাম যে ব্যোমকেশ বকশি king of kings l  এ ব্যপারে আপনার জ্ঞানের পরিধি সীমিত l  ঠিক তখনই আমার ডান কাঁধের কাছে একটা baritone গলা l  দেখুন ওটা আমারই ভুল l ফেলু মিত্তিরের মত যদি ব্যোমকেশ কেও চিত্র বন্দী করতাম তবে সেও আন্তর্জাতিক হত l  ঘাড় ফিরিয়ে দেখি ছ ফুটের ওপর এক টিপিকল বাঙ্গালী সাহেব l  বললাম আপনার নাম টা জানতে পারি ? বললেন হুঁ , আমি সত্যজিত রায় l  হঠাত মগজাস্ত্র প্রয়োগ করে ফেললাম l  বললুম ওহ তাই বলুন l  নিজের সন্তান কেই বিখ্যাত করেছেন l  ব্যোমকেশ বাবু আপনার কাছে ব্রাত্য l  ছ ফুটের baritone একটু embaraased হলেন l  বললেন - না হে ছোকরা তোমাকে বেশি intelligent করে ঠিক করিনি l এদিকে তখন জটাযু গল্পের নাম ঠিক করে ফেলেছেন - সিঙ্গুরে সরেজমিন l  অজিত deeply disapprove করলেন l  বললেন -নাহ্  ওটা শিল্পাঞ্চল নাম দেয়া হোক

No comments:

Post a Comment