#টেনিদার সঙ্গে


কাঁচকলা দিয়ে সিংগী মাছের ঝোল আর ভাত খেয়ে যখন রকে এসে বসলাম তখনও বুঝিনি যে টেনিদার হাতে আজ মোক্ষম হয়রান হব l হাবুল আর ক্যাবলা ও ছিল কিন্তু চিরকালের মত টেনিদা আমাকেই টার্গেট করল l  রকে বসে প্রথমেই খ্যাঁক খ্যাঁক করে বলল - যা যা সরে বস l  গা থেকে একেবারে কোতেস্কী টাইপ গন্ধ বের হচ্ছে l  আমি রেগে বললাম কেন ? আর কোতেস্কী বস্তু টাই বা কি ? টেনিদা বলল অত জানতে গেলে arselan এর বিরিয়ানি নিয়ে আয় চটপট l  পেটের মধ্যে পানিপথের second war চলছে পুরো l  জানি এ থেকে পালান যাবেনা l  বিরিয়ানিটা তিন মিনিটে সাবাড় করে বলল - তোর বুদ্ধি টা একেবারে কুরুবক মার্কা l মধুরেন সমাপয়েত শুনিসনি মনে হচ্ছে l  বললাম এবার বল গন্ধ টা কিসের l  টেনিদা বলল ওহ কোতেস্কী হল এমন একটা গন্ধ যেটা থেকে টের পাওয়া যায় যে মানুষটা আসলে কোথাকার l  যেমন ধর তোর গন্ধ বলছে যে তুই এমন জায়গায় থাকিস যেখানে অন্য কেউ যদি খুন ও হয় তুই ঝোল ভাত খেয়ে দিবানিদ্রা দিবিই l ইংরিজিতে একে বলে bystander effect l  কিন্তু বাংলাতে এ হল কোতেস্কী l  বললাম আমাকে এ কথা বলার কারণ ?টেনিদা তার বিখ্যাত আকর্ণবিস্তৃত হাসিটা হেসে বলল - কাল তো ফের ভোট দিতে যাবি l  ওই কোতেস্কী ।

1 comment: