শুনশান রাজপথ l ভোরের আলো ফুটতে দেরি l দু চারটে শান্তি রক্ষক দের গাড়ি হুশ হুশ করে চলে যাচ্ছে l ভারী কাঠের দরজাটা ঠেলে বন্ধ করে রাস্তায় নেমে পড়লেন ভদ্রলোক l চোখে শ্যেন দৃষ্টি l পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকবে কিছু কোকেন l তাঁর লং কোটের প্রান্ত তীব্র শীতের হাওয়ায় উড়ছে l মাথার হেলিয়ে রাখা টুপি চোখ দুটোকে ঢেকে দিয়েছে l ঠোঁটের ডগায় ঝুলতে থাকা পাইপের আগুন তুষারে নিভে গেছে l একটু দাঁড়ালেন l ওটা জ্বালাতে হবে l হঠাত মাটি ফুঁড়ে উঠে এল মগন লাল মেঘরাজ l বলল - তো মিস্টার হোম্স ! আগুন টা হামি জ্বালিয়ে দি ?
No comments:
Post a Comment