এক এক দিন খুব ধীরে কাটে। চাইলেও সময়কে জোর করা যায়না l হেলতে দুলতে গদাই লস্করি চালে সে আমার সময়কে কেবলই নষ্ট করে l এই সব দিন বড় কষ্টের
l এমনই একদিন ঠিক করেছিলাম কষ্টের হাত ধরব
l ছাড়ব না কিছুতেই
l ও আসলে খুব একা l কেউ চায়না ওকে l আর বিশ্বাস কর ঠিক সেইদিন থেকে কষ্টের সাথে আমার খুব বন্ধুত্ব l এখন কষ্ট আছে, আমি আছি, আর অদ্ভুত ! দিনগুলো গড়গড়িয়ে যায়
l বন্ধুত্ব এমনই l তোমাকে বুঝতেই দেবেনা যে দিন পাত আসলে খুব দুরূহ।
No comments:
Post a Comment