জঙ্গলে একটু ফাঁকা জায়গা পেয়ে শুঁড়ি পথে অলস পায়ে হাঁটছিল রঘু l হাতে একটা ভেরেন্ডার ডাল l সেটা দিয়ে চারপাশে ঝোপে বাড়ি মারতে মারতে সে এগিয়ে চলছিল l খামোখা বৌ টার সাথে খিটি মিটি হয়ে গেল l মাত্র চৌদ্দ বছর বয়েস অথচ স্বামি কে একটু মান্য করেনা ! কি বায়না কি বায়না ! একটা নধর বন মোরগ দেখে সেই বায়না জুড়েছে যে ওটাই ধরে আনতে হবে l তবে রাঁধা বাড়া হবে, নয়ত নয় l রঘু রেগে মেগে চলে যাচ্ছিল কিংকির ঘরে l ব্যাধের বৌ ঠিক কোনও মাংস খাইয়ে দেবে খন l এই দেমাকি মেয়েটাকে খোশামোদ করতে হবেনা l কোথায় খুঁজবে সে এখন বন মোরগ ? কিন্তু ঝামেলা পাকাল লখিয়া টা l বলে অরেব্বাস বন মোরগ দেখলি ? চল রে দাদা ধরে আনি l খেয়ে মজা এসে যাবে l রঘু গাইগুই করছিল বলে বোউটা সেই যে কাঁথা মুড়ি দিয়েছে যে মোরগ না পেলে আজ আর উঠবে না সে বোঝাই যাচ্ছে l
No comments:
Post a Comment